পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র ভারতের অংশ হিসেবে না থেকে পৃথক রাষ্ট্র গঠনের দাবির স্বপক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে চিঠিও পাঠিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের।
২০২০ সালে লালকেল্লায় স্বাধীনতা দিবসে খালিস্তানি পতাকা তোলার হুমকি দিয়েছিল এই সংগঠন। যদি কেউ স্বাধীনতা দিবসে লালকেল্লায় খালিস্তানের পতাকা উত্তোলন করতে পারে, তাহলে তাকে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে পুরস্কৃত করা হবে। এমনই দুঃসাহসিক বিজ্ঞাপন দিয়েছিল শিখ ফর জাস্টিস।
শিখ ফর জাস্টিসের জেনারেল কাউন্সেল গুরপতওয়ন্ত সিং পান্নুম বলেন, বাংলা ও মহারাষ্ট্রের সংস্কৃতির সুবিধা নিচ্ছে রাষ্ট্র, সেই সুযোগ দেওয়া উচিত নয়। শিখ ফর জাস্টিস এর আগেও অদ্ভুত কিছু দাবি করে শিরোনামে এসেছিল।
২০১৯ সালেই এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার। ২০২০ সালের অগাস্টে খালিস্তান সমর্থক সংগঠনটি একটি সমাবেশে শিখদের জন্য পৃথক দেশের দাবি জানিয়েছিল। খালিস্তান হল শিখদের রাজনৈতিক দুর্গ। শিখ ফর জাস্টিসের উদ্দেশ্য হল ২০২০ সালে গণভোটের মাধ্যমে সদস্য পদ বৃদ্ধি করা।
এসএফজে’র আইনি উপদেষ্টা আরও জানান, এই সংগঠনটি ২০২০ সালে গণভোটের প্রচার চালাচ্ছে। এছাড়াও পান্নুনকে ওই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, ভারত সরকার অন্যায়ভাবে তাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। তিনি আরও বলেছেন, এসএফজে বুলেট নয় ব্যালটে বিশ্বাসী।



