পদ্মা সেতুর কাজের ৪০ ভাগ সম্পন্ন, ২০১৮ সালের শতভাগ কাজ শেষ হবে

মাদারীপুর প্রতিনিধি: পদ্ম সেতু নির্মাণ কাজের ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে শতভাগ কাজ সম্পন্ন হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর বহুমুখী প্রকল্পের জাজিরা এ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার এ্যাপ্রোচ সড়কের উদ্ধোধন শেষে সেতু মন্ত্রী এ কথা বলেন।

এ সময় সেতু মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে। এজন্য এ বহুমুখী সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর লক্ষ্যে মাওয়া সংযোগ সড়ক শত ভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ, এছাড়া ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়তপুর-১ আসনের সাংসদ এবিএম মোজাম্মেল হক, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিনসহ অনেকেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।