× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পদ্মায় পানি কমে বিপদসীমার ৭৪ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: মাদারীপুরের শিবচরে গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ৪ সে.মি. কমে এখনো বিপদসীমার ৭৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। এতে শিবচরে চরাঞ্চলসহ  একের পর এক এলাকা নদী ভাঙ্গন আক্রান্ত ও বন্যাকবলিত হয়ে পড়েছে। নদীর কড়াল গ্রাসে বাজার রক্ষা বাধ বিলীনসহ পদ্মা ও আড়িয়াল খা নদে এ পর্যন্ত সাড়ে ৩ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। প্লাবিত হয়েছে মাঠের পর মাঠ ফসলি ক্ষেত। চরাঞ্চলের ৪ ইউনিয়নের অন্তত ৪ হাজার পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় অসহায়রা মানবেতর জীবনযাপন করছে।এখনো পদ্মার চরাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।  দূর্গত এলাকায় ঘরে ঘরে  স্থানীয় সংসদ সদস্য নুর ই আলম চৌধুরীর নির্দেশে প্রশাসন ও জনপ্রতিনিধিরা ত্রানের চাল পৌছে দেয়া শুরু করেছেন। তবে এসকল এলাকায় মানুষ একদিকে কর্মহীন অপরদিকে ঘর বাড়ি স্থানান্তরসহ নানান সংকটের কারনে দূর্গতদের জন্য দ্রুত নগদ অর্থ , টিন, শুকনো খাবারের ব্যবস্থার দাবী জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

এসকল এলাকায় আরো ধরনের ত্রান কার্যক্রম শুরুর দাবী জানিয়েছেন আক্রান্তরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ জানান, নুর ই আলম চৌধুরীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ দূর্গতদের নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে গেলেও সরকারি অন্যান্য দপ্তরগুলোর বিরুদ্ধে এ ব্যাপারে গাফলতির অভিযোগ উঠেছে। ফলে দূর্ভোগ ছাড়ছে না বানভাসীদের।

দেরিতে হলেও কৃষি খাতের ক্ষয়ক্ষতি দেখতে মঙ্গলবার সকাল থেকে চরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন জেলা কৃষি দপ্তরের উপ পরিচালক আঃ রাজ্জাকসহ কৃষি কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..