× Banner
সর্বশেষ
দেশে গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলায় পদদলিত -শেখ হাসিনা বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নির্বাচনে জয়ের ব্যাপারে মরিয়া জামায়াতে ইসলামী সরস্বতী শুধু সনাতন ধর্মের পূজার বিষয় নন; সামগ্রিক সংস্কৃতির অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা পশ্চিম বঙ্গের বারাসাতের স্কুলে সরস্বতী পূজা করতে পারেনি হিন্দুরা নতুন দিল্লি থেকে প্রথমবার প্রকাশ্যে অডিও বার্তা শেখ হাসিনার বিজ্ঞান ও প্রযুক্তির ওপরই বিশ্বের অগ্রগতি নির্ভরশীল -শ্রম উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার সালথায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বেনাপোলে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

পিআইডি

পটুয়াখালী জেলার ৪৪টি জলমহাল ইজারাযোগ্য নয় – ভূমি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জেলার ৪৪টি জলমহাল ইজারাযোগ্য নয়

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, জীববৈচিত্র্য ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা রক্ষায় জলমহাল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদী, হাওর, বাওড়, বিল ও খাল এসব জলমহাল কেবল মাছ উৎপাদনের উৎস নয়, বরং স্থানীয় মানুষের কৃষিকাজ, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সুপারিশের প্রেক্ষিতে উন্নয়ন প্রকল্পে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, পটুয়াখালী জেলার ৪৪টি জলমহাল ইজারাযোগ্য নয়।

আজ (১৫ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৮তম সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পটুয়াখালীর এসব জলমহালের পানি প্রবাহমান এবং স্লুইজ গেট ও বাঁধ রয়েছে। বাঁধগুলো যেন সুনিয়ন্ত্রিত হয় সে ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ তদারকি করবেন। ইজারা বর্হিভূত এসব জলমহাল হতে যে কেউ মাছ ধরা এবং সেচের জন্য পানি নিতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরণের পেশি শক্তির প্রভাব গ্রহণযোগ্য হবে না। সর্বোপরি যে উদ্দেশ্যে এসব জলমহালের ইজারা বাতিল বা বন্ধ করা হলো তা যেন ব্যাহত না হয়।

তিনি আরো বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি জনগণের। সুতরাং জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে জলমহাল ইজারা ব্যবস্থা বন্ধ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিকে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। আগামী তিন বছর এ প্রক্রিয়া মনিটরিং করা হবে এর উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, যদি ব্যাহত হয় পরবর্তীতে এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জেলায় মোট ১৪৮ টি জলমহাল রয়েছে, এর মধ্যে জনস্বার্থে ৪৪টি জলমহাল ইজরাযোগ্য নয়, একটির মামলা রয়েছে, ৯৪ টির ইজারা প্রক্রিয়াধীন। ৯টির ইজারা চলমান রয়েছে।

সভায় অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ রায়হান কাওছার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: এমদাদুল হক চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার অনলাইনে যুক্ত ছিলেন।

পরে সভাকক্ষে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..