× Banner
সর্বশেষ
নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ ঘর পুড়ে ছাই

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
noakhali

নোয়াখালীর সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ওমান প্রবাসীর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড়চারি গাঁও গ্রামের কাজীমুদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।
ওমান প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার বলেন, মঙ্গলবার সকালের দিকে আমার ছোট বোন মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।  তখন তার জন্য  মা নাস্তা বানাতে যায়। গ্যাসের পাইপের সমস্যা থাকায় পার্শ্ববর্তী এক মিস্ত্রীকে ডেকে আনেন মা। মিস্ত্রি গ্যাসের পাইপের মুখে নতুন রেগুলেটর লাগিয়ে চুলার সুইচ চালু করলে আসস্মিক আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে একে একে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আমাদের এক সিমটি লবণ, এক টুকরা কাপড়ও নেই। মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে আমাদের পরিবার।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বাপ্পী হোসাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সেনবগা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমি জেনেছি।  ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..