প্রায় সাড়ে ৯ মাস পর স্বপ্নের পদ্মা সেতু দিয়ে দ্বিতীয়বারের মতো মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। নিয়ম ও শর্ত মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল সবসময় উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুতে যানবাহন চলাচল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কাদের বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি ঘরমুখো মানুষদের জন্য শেখ হাসিনার ঈদ উপহার।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত চার ঘন্টায় মোটরসাইকেল থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চালকরা চলাচল করছেন। এ পর্যন্ত ৩ হাজার ৩০০ মোটরসাইকেল পার হয়েছে। জাজিরা প্রান্ত দিয়ে সর্বশেষ আরও ১০০ মোটরসাইকেল চলাচলের খবর পাওয়া গেছে। এতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি পাওয়ায় সরকার বাড়তি কিছু রাজস্ব পাবে। মোটরসাইকেলগুলো এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলাচল করছে। চালকদের প্রতি যে ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে, তা তাদের অবশ্যই মেনে চলতে হবে।



