রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (১৮ আগস্ট)। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাবেন মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ডা. আমির শফিকুর রহমান। সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।

আরও পড়ুনঃ সরবরাহ বাড়ায় কমছে বিদ্যুৎ-গ্যাসের সংকট, গ্রামে লোডশেডিং এখনো বেশি

গত রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

২০ আগস্ট ভোট

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হবে গণনা।

ইসি জানিয়েছে, মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোট এবং প্রার্থীদের পাওয়া ভোটের ফল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। এরপর সচিবালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের বাড়ছে, যুদ্ধবিরতির সমঝোতার মেয়াদ শেষ

রাষ্ট্রপতি পদে নির্বাচন কেন

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।