বুধবার, ০১ জুলাই ২০২৬
সর্বশেষ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহতবালিয়াডাঙ্গীতে একই স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজনওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে পণ্যবাহী ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরাএখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ – তথ্যমন্ত্রীভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠকামারখালী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মেহেদী হাসান নিখোঁজমধুখালীতে সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরাপূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আইজিপিরকম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জু‌নে দে‌শে ফি‌রে‌ছেন ৫৮৩ জনদেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার দর

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার দর

আর এক দফা বেড়েছে ভোজ্য তেল বা সয়াবিনের। সেই সঙ্গে বেড়েছে দেশি আদা, এলাচ ও চিনির দাম। চালের সাড়ে চার শতাংশ এবং পেঁয়াজের সাড়ে ১২ শতাংশ পর্যন্ত দাম কমেছে। জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।

রাজধানীর কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মিরপুর-১ নম্বর বাজার ও যাত্রাবাড়ী সবজি বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে গত শুক্রবার (৮ জানুয়ারি) এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে নাজির ও মিনিকেট বা চিকন চালের দাম ৪ দশমিক ৭৬ শতাংশ কমে কেজিতে ৫৬ থেকে ৬৪ টাকায় নেমে এসেছে, যা আগে ছিল ৬০ থেকে ৬৬ টাকা। আর মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম ৪ দশমিক ৪২ শতাংশ কমে কেজিতে ৫০ থেকে ৫৮ টাকা হয়েছে, যা আগে ছিল ৫৩ থেকে ৬০ টাকা।

এদিকে, চালের পাশাপাশি গত এক সপ্তাহে কমেছে মসুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা ও জিরার দাম। এর মধ্যে সব থেকে বেশি কমেছে আলুর দাম। মানভেদে আলুর কেজি ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে টিসিবি। আগে আলুর কেজি ছিল ৪০ থেকে ৪৫ টাকা।

অন্যদিকে, গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। এতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, যা আগে ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজের দাম ৮ দশমিক ৩৩ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, যা আগে ছিল ২৫ থেকে ৩৫ টাকা।

দেশি রসুনের দাম ৫ দশমিক ২৬ শতাংশ কমে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৯০ থেকে ১০০ টাকা। আমদানি করা রসুনের দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ। এতে প্রতি কেজি আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকার মধ্যে, যা আগে ছিল ১০০ থেকে ১১০ টাকা।

এছাড়া জিরার দাম সপ্তাহের ব্যবধানে ১২ দশমিক ৫০ শতাংশ কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে, যা আগে ছিল ৩৫০ থেকে ৪৫০ টাকা। আর আমদানি করা আদার দাম ৫ দশমিক ৮৮ শতাংশ কমে প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা।

আমদানি করা আদার দাম কমলেও গত এক সপ্তাহে দেশি আদার দাম বেড়েছে বলে জানিয়েছে টিসিবি। সরকারি এই প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে দেশি আদার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা দরে, যা আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা।

এদিকে, দফায় দফায় বাড়তে থাকা সয়াবিন তেলের দাম গত এক সপ্তাহে আরও এক দফা বেড়েছে। লুজ সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১২০ টাকা থেকে ১২৫ টাকা। বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ২ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ১২০ থেকে ১২৫ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।