নারীর প্রতি সহিংসতা রোধে বেনাপোলে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল(যশোর): সমগ্র দেশে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজলা কমিটি।

সোমবার(২২এপ্রিল) সকাল ১১ টায় বেনাপোল বন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ,সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস। এছাড়া নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ি পরিচালনা পরিষদ,উপদেষ্টা পরিষদ,যুব পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্য করছি বর্তমানে নারীদের প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। আর যখন শুনি এসব ঘটনার সাথে ক্ষমতাসীন দলের কিছু মানুষ জড়িত কখন কষ্ট লাগে। নারীর প্রতি সহিংসতা রোধে এবং সমগ্র দেশে শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টান সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদারের  আহবান জানান
বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।