নবীগঞ্জের বিশিষ্ট কণ্ঠশিল্পী বিন্দু সুত্রধরের মাতার পরলোক গমন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সংগঠনের শোক

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর ও ব্যাংক কর্মকর্তা কৃপাসিন্ধু সুত্রধর এর মাতা পৌর এলাকার বাসিন্ধা পরশমনি সুত্রধর(৮৫) গতকাল বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারনে পররোক গমন করেন।মৃত্যুকালে তিনি ১ কন্যা ও ২ পুত্রসহ অসংক্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুর খবর শোনে শিবপাশা বাসায় বিভিন্ন সামাজিক,রানৈতিক সংগঠনের নেতাকর্মী ও শ্রেনীপেশার লোকজন শেষবারের মত এক নজর দেখার জন্য ভীড় জমান।

কণ্ঠশিল্পী বিন্দু বাবুর মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি নারায়ন রায়,সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর আত্মার মান্তি কামনা করে শোকাগত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।