নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মঙ্গলবার দুপুরে মতবিনিময় সভা করেছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা শারমিন রাখী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।