বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

নদীকে নিয়ে কিছু করার এখন সুবর্ণ সুযোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

নদী রক্ষায় বর্তমান সরকার গৃহীত পদক্ষেপ দীর্ঘদিনের ফসল। নদীকে নিয়ে কিছু করার এখন সুবর্ণ সুযোগ। এ সুযোগকে কাজে লাগাতে হবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বুড়িগঙ্গা নদীতে বিআইডব্লিউটিএ’র জাহাজে বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নোঙর’ আয়োজিত ‘নদীর আইনি অধিকার নিশ্চিত করুন’ শীর্ষক ভাসমান সভায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী রক্ষায় সরকার খুবই আন্তরিক। তবে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে নদী রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, সুপ্রীম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ, ব্যারিস্টার ফারজানা আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম মারুফ, এটিএন বাংলার বার্তা সম্পাদক জ ই মামুন, টিভি উপস্থাপক মোশারফ হোসেন, পরিবেশবিদ এজাজ আহমেদ এবং নোঙর এর সভাপতি সুমন শামস বক্তব্য রাখেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।