আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচন সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ব্যক্তিগত কর্মকর্তা ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী আজাদ হোসেন। পৌর এলাকার সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন দোয়া নিতে। সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কাছে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
নগরকান্দা পৌরসভার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, যুবলীগ নেতা আজাদ হোসেন মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেন। দল যদি তাকে মনোনয়ন দেন তাহলে তিনি মেয়র নির্বাচিত হবেন। সাধারণ মানুষ আজাদ হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায়।
সম্ভাব্য মেয়র প্রার্থী, যুবলীগ নেতা আজাদ হোসেন বলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতধরে ২০০২ ইং সালে আওয়ামী লীগের রাজনীতি শুরু করি। আমার প্রাণপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশে সব সময় দলের জন্য কাজ করি। অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই সুবাধে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। আমার প্রানপ্রিয় নেত্রী ও আমার প্রানপ্রিয় নেতা এবং দল আমাকে মনোনয়ন দিলে জনগন আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।




