ধামইরহাটে সামাজিক নিরাপত্তা বিষয়ে কর্মশালা ও পল্লী সমাজসেবা কার্যক্রমের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধামইরহাটে সামাজিক নিরাপত্তা বিষয়ে কর্মশালা ও পল্লী সমাজসেবা কার্যক্রমের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে সামাজিক নিরাপত্তা বিষয়ে কর্মশালা ও উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর সকাল ১০ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে সমাজসেবা দপ্তরের বিভিন্ন কর্মসূচির বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোকপাত করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, সহকারী পরিচালক গাউছুল আজম, ওসি আবদুল মমিন, সঞ্চালক ও স্বাগত বক্তা সমাজসেবা অফিসার সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নুরুজ্জামান, ফজলুর রহমান, দেখাবো আলোর পথে সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, পল্লী সমাজসেবা কার্যক্রমের গ্রাম কমিটির সভাপতি-সম্পাদক ও সদস্যবৃন্দ, উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২১ ডিসেম্বর থেকে ৩ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।