ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট

ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট

নওগাঁর ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি দুপুর আড়াই থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলার নয়াপুকুর মোড়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক মোটরসাইকেলের ফিটনেট, ট্যাক্সটোকেন না থাকা, ডাইভিং ও রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী চালকদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৫শত টাকা অর্থদন্ড করেন। এ সময় ধামইরহাট থানার এস.আই মো. ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্টে সহযোগিতা করেন।

অর্থদন্ডপ্রদান কারী মোটরসাইকেল চালকগণ তাদের জরিমানার টাকা প্রদানকালে পরবর্তীতে সড়ক পরিবহন আইন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।