ধামইরহাটে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ধামইরহাটে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ‘ইনক্রেজ এক্সেস টু ইমপ্রæভড ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস এক্রোজ বাংলাদেশ’ এর আওতায় ‘ইন্সেপশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক ওয়াশ এর আয়োজনে ও ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২২ ফেব্রæয়ারি ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মস‚চির উপর বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

আরও বক্তব্য প্রদান করেন সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। গৃহীত প্রোগ্রামের বিস্তারিত বর্ণনা প্রদান করেন নওগাঁ জেলা ব্যবস্থাপক নাফিজ ওয়াইজুন। উপস্থাপনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি। কার্যক্রমের সুবিধা এবং অসুবিধা বিষয়ে প্রশ্ন করেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, লুৎফর রহমান, সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুর সোবহান সরকার, মাদ্রাসার সুপার মতিউর রহমান, সহকারী শিক্ষক তফিকুল ইসলাম প্রম‚খ।

উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি টেকনিকাল অফিসার হাবিবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার প্রশান্ত কুজুর, টেকনিকেল অফিসার মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

প্রোগ্রাম অর্গানাইজার প্রশান্ত কুজুর জানান, চলতি বছরে ৬টি প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু করা হবে এবং গত বছরেও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় এসেছে। কর্মস‚চি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে বলে ইউএনও মোস্তাফিজুর রহমান আর আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।