ধর্ম প্রত্যেকটি মানুষকে মানবিকতার শিক্ষা দেয় -এমপি গোপাল

ধর্ম প্রত্যেকটি মানুষকে মানবিকতার শিক্ষা দেয় -এমপি গোপাল

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: কাহারোল উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত হতদরিদ্র। যারা প্রাণঘাতী করোনায় হয়তোবা লাইনে দাঁড়িয়ে সেভাবে ত্রাণের জন্য আকুতি করতে পারেনা। আমরা আজকে তাদের খুঁজে বের করে তাদের খাদ্যসামগ্রী দিচ্ছি। বলেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

পাশাপাশি তাদের এই দুর্দশার বিষয়টি জননেত্রী শেখ হাসিনা নিজে উপলব্ধি করে তাদের যে বকেয়া বেতন পরিশোধ করেছেন। আমাদের সমাজে এই শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কারণ একেবারে কোমলমতি সন্তানদের তারা ধর্মীয় ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। একজন শিশু যেন বড় হয়ে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়, হত্যাকারী না হয়, সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন না হয় সেদিকে প্রথম থেকে শিক্ষা দিয়ে আসে। কারণ ধর্ম প্রত্যেকটি মানুষকে মানবিকতার শিক্ষা দেয়।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে মসজিদ ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, ওসি মনোজ কুমার, বিশিষ্ঠ সমাজ সেবক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল , আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।