দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে – ত্রাণ প্রতিমন্ত্রী

দেশ এগিয়ে যাচ্ছে, দুর্যোগ হ্রাস পাচ্ছে  – ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমিন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এবং দেশ এগিয়ে যাওয়ায় দুর্যোগ হ্রাস পাচ্ছে। পাশাপাশি দেশে দরিদ্র জনগোষ্ঠীর বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব-অনটন অনেকটা কমে গেছে। মরা কার্তিকে চরাঞ্চলে আর মঙ্গা হয় না।

প্রতিমিন্ত্রী আজ মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌঘাটের রাস্তা পরিদর্শন শেষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শ্রমিক নিয়োগের স্বচ্ছতার জন্য শুধু অগ্রধিকার তালিকা থেকে শ্রমিক বাছাই না করে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করতে বলেন। একই সাথে তিনি মাদারগঞ্জের উন্নয়নে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল ও মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

মতবিনিময় সভার আগে প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, মির্জা আজম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ কামরুল হাসান মাদারগঞ্জ-সারিয়াকান্দি সড়কটি পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।