দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে হাসিনার সরকার

দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে হাসিনার সরকার

সমগ্র দেশের উন্নয়নের মধ্যেই জাতির এবং রাষ্ট্রের উন্নয়ন হয়। আর তাই দেশের প্রতিটি প্রান্তে যেন উন্নয়নের ছোঁয়া লাগে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে হাসিনার সরকার। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (১৮ সেপ্টম্বর) বিকেলে ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাস করে শেখ হাসিনার সরকার। সে কারণে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, চরফ্যাশন উপজেলার পরিবেশ আপরূপ। যা দেখে আমি মুগ্ধ। এখানে সারা দেশ থেকে পর্যটকরা আসেন। দেশের অন্য অঞ্চলের মত চরফ্যাশনেও উন্নয়ন হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।