× Banner
সর্বশেষ
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি

দিনাজপুরে দু’টি মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

admin
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের সদরে দু’টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। দিনাজপুর সদরের ফুলতলা শ্মশানঘাটের কালী মন্দির ও মাশিমপুর দুর্গা পূজা মন্দিরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত গভীর রাতে প্রথমে শ্মশানকালী মন্দিরে ও পরে মাশিমপুর দুর্গা পূজা মণ্ডপে প্রতিমাগুলোর মাথা কেটে পালিয়ে যায় বাপ্পি শাহারিয়ার নামের এক ব্যক্তি। সকালে খবর পেয়ে সদরের কশবা হামজাপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, বাপ্পি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিল। সেই সময় তার মানসিক অসুস্থতা দেখা দিলে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম জানান, এটি উগ্র মৌলবাদীদের কাজ। পুলিশ প্রশাসনকে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..