সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় লন্ডন ভিত্তিক এনজিও সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে এ তান বিতরন কার্যক্রামের উদ্ভোধন করেন ইকরা ইন্টারন্যাশনাল পক্ষে বাংলাদেশ চ্যাপটারের এর চেয়ারম্যান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোকতাবিস-উন-নূর। এসময় তিনি উপজেলার দেড় শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সিলেট থেকে প্রকাশিক দৈনিক জালালাবাদ পত্রিকার বিজ্ঞাপন ম্যানাজার নাসের আহমদ,ফটো জার্নালিষ্ট এসোসিয়েনের সিলেট বিভাগীয় কোষাদক্ষ্য বেলায়েত হোসেন,সাংবাদিক জাহাঙ্গীর আলম ভুঁইয়া প্রমুখ। তাহিরপুর ত্রান বিতরনের পূর্বে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সদরে সকাল ১০টায় আরো শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারে মাঝে ত্রান বিতরন করেন।



