× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু

admin
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

ভর্তি সংক্রান্ত সব তথ্য নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও জানা যাবে।

ভর্তির আবেদন আজ থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত গ্রহণ করা হবে। ২৭-২৯ মে আবেদন যাচাই-বাছাই। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৫ জুন।

দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ ১৮ জুন। ভর্তি প্রক্রিয়া চলবে ২০ জুন থেকে ২২ জুন এবং ২৮ ও ২৯ জুন।

অনুষ্ঠানে সোহরাব হোসাইন বলেন, ‘আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। সঠিকভাবে তথ্য দিয়ে এ পদ্ধতিতে শিক্ষার্থীরা সহজেই আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তি থেকে রক্ষা পাবেন। ভর্তির সময় আগে যে কষ্ট হতো, আর্থিক সংশ্লেষ ছিল, এসব থেকে রক্ষা পাবে। সরকারের ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে এটি একটি উদাহরণ।’

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. কায়কোবাদ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..