ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের সাথে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে আওয়ামীলীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের সাথে স্বাস্থ্যমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ ১৮ আগস্ট, দুপুরে সচিবালয়স্থ স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণে করণীয় বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি’র সাথে মতবিনিময় করেন বাংলাদেশে আওয়ামীলীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল।

সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়। সভায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও এলজিআরডি মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি এডিস মশার বংশ বিস্তার কমাতে জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগ ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের আহ্বায়ক ও সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএসএমএমইউ’র উপাচার্য ও কমিটির সদস্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, বিপিএসপিএ’র মহাসচিব ডা. জামাল উদ্দিন চৌধুরী, কমিটির অন্যান্য সদস্যরা ডা. এহসানুল কবীর জগলুল, ডা.রউফ সরদার, ডা. কামরুল হাসান মিলন, ডা. পুরবী রাণী দেবনাথ, ডা. আবু ইউসুফ ফকির, ডা. মো. জাবেদ প্রমূখ উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।