ডামুড্যায় শহর রক্ষা বাঁধ সড়কে ধ্বস, জনমনে ক্ষোভ

সৈকত দত্ত ॥  শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভার বড়খালের তীরে নির্মাণাধীন সড়ক বাঁধ ধ্বসে পড়ে গেছে। বাঁধ নির্মানের কিছু দিনের মধ্যে ধ্বসে পরায় এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপর দিকে ঐ সড়কে চলাচলকারী পথচারীরা মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ডামুড্যা পৌরসভার ঢালী বাড়ি থেকে মোল্যা বাড়ি পর্যন্ত শহর রক্ষা বাঁধ সড়ক নির্মাণ দরপত্র প্রক্রিয়ায় গজামিল ও তুগলুকি করে পৌর মেয়র কাজটি তার পছন্দের ব্যক্তিকে পাইয়ে দেওয়ার জন্য নাম খোয়াস্তে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছে বলে স্থানীয় একাধিক ঠিকাদার জানিয়েছেন।

জানা গেছে, ডামুড্যা পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের পৌর শহর উন্নয়ন প্রকল্পের আওতায় ডামুড্যা পৌরসভার জামাল ঢালি বাড়ি হতে মোল্যা বাড়ি পর্যন্ত বাঁধ ও সড়কের ১.৫০ কিলোমিটার নির্মাণের জন্য ৩ কোটি ১২ লাখ ৯ হাজার ৬৫৪ টাকা প্রাক্কলিত মূল্য নির্ধারণ করে দরপত্র আহ্বান করে ডামুড্যা পৌরসভা। দরপত্রে একাধিক ঠিকাদার অংশ গ্রহন করার কথা থাকলেও নানান কারনে যোগ্য ও অভিজ্ঞ ঠিকাদারকে এই দরপত্রে অংশ গ্রহনে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।

অপর দিকে নিয়ম অনুযায়ী সর্বনিন্ম দরদাতা ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাওয়ার কথা থাকলেও রহেস্য জনক কারনে কাজটি উচ্চ দরদাতা পেয়ে যান। অভিযোগ রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান এর্থীনা এন্টারপ্রাইন এবং নাহিদ এন্টারপ্রাইজকে কাজ করার অনুমোদন দেয়া হয়। এলাকাবাসীর আরো অভিযোগ রয়েছে কাজের একটি অংশে জনৈক ব্যক্তি মেয়রের পছন্দনীয় হওয়ায় তার বাড়ীর সামনের অংশ এই প্রকল্পের আওতায় আনা হয়নি। ঐ ব্যক্তি তার বাড়ীর সামনে ইট বালু সহ অন্যান্য দ্রব্যাদি রেখে অবৈধ ভাবে রাস্তা দখল করে আছেন। অথচ অন্যান্য যে সকল ব্যক্তিরা এই সড়কের আশপাশে ছোট খাট কাজ করতেন তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই নিয়েও স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোপ বিরাজ করছে।

স্থানীয় আবদুল জলিল খান বলেন, নি¤œমানের ইট, সিমেন্ট দেওয়ার পাশাপাশি কাজের গুনগতমান অনুযায়ী কাজ না করায় সড়কটি ডেবে গেছে। আমাদের মেয়র দেখে যেহেতু কিছু বলেনি আমরা আর কি বলব।

পথচারী আনছার বেপারী বলেন, যে ভাবে সড়ক ভেঙ্গেছে যে কোন মূহুর্তে এ সড়কে চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তাই সময় থাকতে এটি মেরামত করা প্রয়োজন। এ ব্যপারে আমরা মেয়র সাহেবের কাছে গিয়েছিলাম তিনি বিষয়টি দেখবেন বলেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজের মালিক বিএম সাত্তারকে ০১৭১২-৫২৭৫০৫ তার ব্যক্তিগত এই মোবাইল নাম্বারে বিকাল ৫:০৬ মিনিট থেকে ৫:১৭ পর্যন্ত ৬ বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঠিকাদারী প্রতিষ্ঠান এর্থীনা এন্টারপ্রাইজের মালিক ও ডামুড্যা পৌর মেয়র হুমায়ন কবির বাচ্চু ছৈয়ালের সাথে ০১৭১৮-০৬৩৬৮৩ নাম্বারে ফোন করলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে যোগাযোগ করবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।