× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

ঠাকুরগাঁও বিজিবির অস্ত্র ও গোলাবরুদ উদ্ধারের সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ৩০ বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বিজিবি ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ৩০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তুষার বিন ইউনুস, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমূখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালে ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যোর ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় মলানী ক্যস্প হতে কোম্পানি কমান্ডরের নেতৃত্বে মলানী সীমান্তের বেলডাংগী গ্রামে অভিযান পরিচালনা করে রাস্তার পাশে একটি দেশিয় রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রিভলবারের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও গুলির মূল্য ৪০ টাকা।

সংবাদ সম্মেলনে ৩০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তুষার বিন ইউনুস বলেন, দেশ হতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনের জন্য বিজিবি সর্বক্ষন কাজ করে যাচ্ছে। আমরা বর্ডর এলাকা দিয়ে যেন কোন প্রকার চোরাচালান না হয় তার জন্য বিশেষ অভিযান পরিচালনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..