বিশেষ প্রবেদকঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছান। এর কিছুক্ষণ পর পৌঁছান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।





