× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

টাঙ্গাইলে সাগরদিঘিতে ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত ১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ টাঙ্গাইলের সাগরদিঘিতে একটি ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। গতরাত সাড়ে ৩টায় সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোটকেন্দ্রটিতে কিছু ব্যক্তি ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পুলিশ গুলি চালালে মালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, নিহত মালেক মিয়ার ভাবি বুলবুলি বেগম এ ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুলবুলির কর্মী হিসেবেই মালেক ব্যালট পেপার ছিনতাই করতে গিয়েছিল বলে অভিযোগ। অবস্থা বেগতিক দেখে প্রিজাইডিং অফিসার সালাহউদ্দীন পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেন। এতেই নিহত হন মালেক।

মালেকের মরদেহ ভোটকেন্দ্র থেকে সরিয়ে পাশ্ববর্তী ফুলপুর ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রথমে গোলাগুলির ঘটনা স্বীকার করলেও নিহত হওয়ার বিষয়টি অস্বীকরা করে। পরে ফুলপুর ইউনিয়নে মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার।

এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেখানে উত্তেজনা বিরাজ করছে। আরো সহিংসতার আশঙ্কায় সেখানে প্রচুর পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..