ঝিনাহদহের কালীগঞ্জে ঘন কুয়াশায় বাস উল্টে খাদে নিহত ১ আহত ৪

ঝিনাহদহের কালীগঞ্জে ঘন কুয়াশায় বাস উল্টে খাদে নিহত ১ আহত ৪

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জের লাউতলা নামক স্থানে ঘন কুয়াশায় যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে মিরাজ হোসেন (২৩) নামের বাসের এক হেলপার নিহত হয়েছেন। এসময় মহিলাসহ আরও ৪ জন বাসযাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহত মিরাজ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহি শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে লাউতলা নামক স্থানে পৌছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মিরাজ নিহত হয়। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।