× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ঝিনাইদহে কথিত বন্দুক যুদ্ধে যুবক নিহত অস্ত্র গুলি বোমা উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় কথিত বন্দুক যুদ্ধে এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশের একটি দল হাটগোপালপুর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মধুপুরের আড়–য়াকান্দি কবরস্থান এলাকায় পৌছালে দুবৃর্ত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে। উভয়ের মধ্যে ১০ মিনিট গোলাগুলির  পর দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগীতা নিয়ে ঘটনাস্থল তল্লাসী করে। সেসময় তারা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এবং ঘটনাস্থল থেকে ১ টি শাটার গান, ২ রাউন্ড বন্দুকের গুলি ৫ টি বোমা, ৩ টি রামদা উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম বা পরিচয় পাওয়া যায় নি।


এ ক্যটাগরির আরো খবর..