ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ আগস্ট’২০১৮: ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার দীর্ঘ প্রায় এক বছর পাঠাগারের বই গুলি বস্তাবন্দী থাকার পর আবারও আলো মুখ চোখে দেখালেন কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ।
সোমবার (১৩আগস্ট) রাতে সরকারী মাহতাব উদ্দীন কলেজের পূর্ব পাশে আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে সাইন বোর্ড লাগিয়ে আনুষ্টিক ভাবে পাঠাগারটি চালু করার সুযোগ করে দেন। পাঠাগারটি চালুর সাথে সাথে এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের বই পড়ার সুযোগ সৃষ্টি হলো। ঐ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীন বন্ধু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রধান উদ্দ্যোক্তা ফেরিওয়ালা মিরাজুল হক, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক আমির হোসেন, আওয়ামীলীগ নেতা ছলেমান হোসেন, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ রুবেল,বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সদস্য বাবুল আক্তার, আরিফ মোল্ল্যা, বেলাল হোসেন বিজয়, সুশান্ত মালী প্রমুখ।
কালীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রধান উদ্দ্যোক্তা মিরাজুল হক জানান, পাঠাগারটি সরকারী মাহতাব উদ্দীন কলেজের সামনেই ২০১৫ সালের ৩রা জুলাই ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কলীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার আনুষ্টানিক ভাবে পাঠাগারটির উদ্বোধন করেন। প্রায় ৬ মাস চালু থাকার পর রক্ষনা-বেক্ষনের অভাবে ৫ হাজার টাকার বই হারিয়ে যাওয়ার ফলে পাঠাগারটি বন্ধ হয়ে যায়। এরপর কলা হাটা মোড় জেলা পরিষদ মার্কেট চালু হলে পাঠাগারটি উক্ত মার্কেটে হস্তান্তর করা হয়। কিছু দিন চালু থাকার পর দায়-দেনার কারণে পাঠাগারটি বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর পাঠাগারের বই গুলি বস্তাবন্ধি থাকার পর গত সোমবার (১৩আগস্ট) রাতে আবারও পাঠাগারটি আলো মুখ চোখে দেখালেন কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ।


