ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় আহত ২

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পত্রিকা বিক্রেতা ও তার বাবা গুরুতর আহত হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলার পশ্চিম তারুলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পত্রিকা বিক্রেতা মো. ইসরাফিল (২৫)ও তার বাব মো. সিদ্দিকুর রহমান (৭০) গুরুতর আহত হয়েছে।

আহত ইসরাফিল জানান, তার নিজের বাড়িতে ডাব খাওয়া নিয়ে চাচাতো ভাইদের সাথে তর্কবির্তকের এক পর্যায়ে ইমাম হোসেন তালুকদারের পুত্র মো. ইমরান তালুকদার , মাহমুদ তালুকদার , আরিফ হোসেন এরা সবাই মিলে আমার ও বাবার উপর হামলা চালায়।

এ সময় আমাকে ও আমার বৃদ্ধ বাবাকে অন্যায়ভাবে পিটিয়ে গুরুতর আহত করে । পরে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে তারা দুজনই ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন ।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝালকাঠি সদর থানার এস আই খোকন বলেন, প্রাথমিকভাবে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।