× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

পিআইডি

“আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতায় আবেদন আহ্বান

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ জুলাই, ২০২৫
আমার চোখে জুলাই বিপ্লব

জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্থানীয় সরকার বিভাগ দেশের সকল জেলায় তরুণদের অংশগ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ১০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ইমেইলে) আবেদন করতে পারবেন।

প্রতিযোগিতায় দলীয়ভাবে পনেরো থেকে ত্রিশ বছর বয়সী যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। দেয়ালচিত্র, পথনাটক, মঞ্চনাটক, প্রামাণ্যচিত্র, প্রদর্শনী, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিণ স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম অথবা জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত অন্য যে কোনো ধারণা সম্ভাব্য আইডিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে।

২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় বাস্তবতায় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা হবে, যার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম সরাসরি গণ-অভ্যুত্থান স্মরণে সম্পৃক্ত হতে পারবে। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় পর্যায়ে জেলা পরিষদ দ্বারা বাস্তবায়নের মাধ্যমে এ ঐতিহাসিক ঘটনার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd-এ পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..