× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে - তথ্যমন্ত্রী
জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে - তথ্যমন্ত্রী

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় না জড়িয়ে শহীদদের অর্জন সমুন্নত রাখতে সবাইকে বালখিল্যতা পরিহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এক দল লোক কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। শহীদদের অর্জন সমুন্নত রাখতে রাজনীতিতে বালখিল্যতা পরিহার করতে হবে।

‘যদি কেউ মনে করেন এখান থেকেই শুরু করবেন, আগের সব মুছে ফেলবেন, তাহলে বাংলাদেশকে পরিপূর্ণভাবে চেনা হবে না’, যোগ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। কোনো ব্যক্তি নয়, জনগণই এ কৃতিত্বের প্রকৃত মালিক।


এ ক্যটাগরির আরো খবর..