কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয়ে যাওয়ার ঠিক দু’দিন পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়া হয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে ছিন্ন করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। গেল সোমবার গুরুত্বপূর্ণ দুই সিদ্ধান্ত নেয়ার আগে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৪০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয় সেখানে।
উপত্যকার অধিকাংশ জায়গায় ফোন, ক্যাবল অপারেটর এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রোববার গভীর রাতে স্থানীয় শীর্ষ নেতাদের গ্রেপ্তারও করা হয়। জারি করা হয় ১৪৪ ধারা। স্থানীয়রা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে পারলেও তাদের প্রয়োজন সংক্রান্ত প্রমাণ সঙ্গে রাখতে হচ্ছে। এদিকে সামনেই ঈদ। মুসলমান প্রধান এই অঞ্চলে ঈদ ও জুম্মার নামাজ পড়ার সময় এই নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে কিনা সেগুলো নিয়েও ছিল ধোঁয়াশা। ঠিক এমই এক পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি।
অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি যা বললেন।
- কাশ্মীর আমাদের দেশের মুকুট। এই অঞ্চল রক্ষা করতে বহু মানুষ বলিদান দিয়েছে: মোদী
- ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের দারুন সুযোগ হবে লাদাখে।
- কাশ্মীরি শাল থেকে শুরু করে ভেষজ ওষুধ, সব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। লাদাখে এক বিশেষ ধরনের গাছ পাওয়া যায়, যা সঞ্জীবনীর মত কাজ করে। এবার সেই গাছ বিশ্বের কাছে পৌঁছে যাবে: মোদী
- একসময় সব সিনেমার শ্যুটিং হত কাশ্মীরে। এবার গোটা বিশ্বের মানুষ শ্যুটিং করতে আসবে কাশ্মীরে। সেখানকার আনুষের জন্য রোজগারের অনেক রাস্তা খুলে যাবে: মোদী
- আর্টিকল ৩৭০-এ সরে যাওয়ার পর নতুন ব্যবস্থায় অনেক তৎপরতার সঙ্গে কাজ হবে। কাশ্মীরের মানুষ নতুন আশা, স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে: মোদী
- জম্মু ও কাশ্মীরেও আগের মতই বিধায়ক হবে, মুখ্যমন্ত্রীও হবে: মোদী
- আমার বিশ্বাস, এই নতুন ব্যবস্থায় আমরা সবাই মিলে সন্ত্রাসবাদ থেকে কাশ্মীরকে মুক্ত করতে পারব: মোদী
- যেদিন থেকে কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি হয়েছে, সেদিন থেকে কাশ্মীর সরকারের শাসনাধীন: মোদী
- পুলিশকে বিশেষ হেল্থ স্কিম সহ যেসব সুবিধা দেওয়া, তা কাশ্মীরের পুলিশ পরিবারগুলি পায় না: মোদী
- কাশ্মীরের ছেলেমেয়েরা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত ছিল, অন্যান্য রাজ্যের মত মেয়েরা সুযোগ সুবিধা পেত না: মোদী
- আইন তৈরির সময় সংসদে অনেক তর্ক-বিতর্ক হয়, আইনের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হয়। এরপর যে আইন তৈরি হয় তা দেশের মানুষের ভালোর জন্য। কিন্তু কেউ ভাবতে পারে না যে আইন তৈরি হওয়ার পরও দেশের জন্য সেই আইনের প্রয়োগ হবে না। অথচ এতদিন যে আইন হত, তার থেকে বঞ্চিত থাকত কাশ্মীর: মোদী
- ৪২০০০ নির্দোষ মানুষের মৃত্যু হয়েছে। কাশ্মীরের মানুষের কোনও লাভ হয়নি।
- আর্টিকল ৩৭০-এর জন্য কাশ্মীরের মানুষের কী লাভ হয়েছিল? আর্টিকল ৩৭০ ও ৩৫-এর জন্য আতঙ্কবাদ আর পরিবারবাদের রাজত্ব চলছিল কাশ্মীরে। আর কোনও লাভ হয়নি: মোদী
- সময়ের সঙ্গে সঙ্গে এমন গতানুগতিকতা চলে আসে যাতে মনে হয়, সব কিছু যেমন চলছে তেমনই চলবে। আর্টিকল ৩৭০-এর ক্ষেত্রেও তাই হয়ে আসছিল: মোদী
- ভারতবাসীকে অনেক অনেক ধন্যবাদ: মোদী
- জম্মু ও কাশ্মীর ও লাদাখে এক নতুন যুগ শুরু হল। এখন দেশের সব নাগরিকের দায়িত্ব ও অধিকার সমান: মোদী
- জম্মু ও কাশ্মীরের মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হত, যা তাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল: মোদী
এ ক্যটাগরির আরো খবর..