ছাতক প্রতিনিধিঃ ছাতকে পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রয়াত সদস্য আব্দুর রহমানের সঞ্চয় ও আমানতের টাকার চেক হস্থান্তর ও মাসিক কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ কার্যালয়ে সমিতির সহ-সভাপতি অদুদ আলমের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক শামছু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কার্যবিবরনী সভায় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ হাজী আমির আলী, কার্যকরি কমিটির সদস্য আলহাজ্ব বুলবুল আহমদ, আলহাজ্ব বদরুল আলম, বাদশা মিয়া, আব্দুল মোনায়েম, মইনুল হোসেন, আশরাফুল হক খেলন, আনোয়ার মিয়া, আতাউর রহমান, নুরুজ্জামান, কালা মিয়া প্রমূখ।
সভাশেষে সমিতির প্রয়াত সদস্য আব্দুর রহমানের ছোট ভাই মানিক মিয়ার কাছে সঞ্চয় ও আমানতের টাকার চেক হস্থাস্তর করেন, সমিতির সাধারণ সম্পাদক শামছু মিয়াসহ নেতৃবৃন্দরা।


