চীনে করোনাভাইরাস আক্রমনের পরে প্রতি মাসে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ১ কোটি ৫০ লক্ষ বেশি সক্রিয় গ্রাহককে হারিয়েছে। যাদের কোনো খোঁজ খবর নেই, কেউই জানে না কোথায় সেই গ্রাহকরা। জানিয়েছে মোবাইল সংস্থা।
মোবাইল সংস্থার তথ্য অনুযায়ী, এই জাতীয় আরও বেশি লোক যারা প্রতিদিন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করত, এখন তাদের কোনো খোঁজ খবর নেই, কেউই জানে না কোথায় সেই গ্রাহকরা। তারা সকলেই সক্রিয় ব্যবহারকারী ছিলেন তবে তাদের সকলের মোবাইল এখন বন্ধ রয়েছে।
শুধু এই নয়, উহান শহরে বেশকিছু স্থানে যেখানে হাজার হাজার লোকের বাস সেখানে এখন আলো জ্বলে না। অথচ বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে কোনো সমস্যায় নেই। এখন যদি ধরে নেওয়া যায় যে ১ কোটি ৫০ লক্ষ মানুষ ২ টি করে মোবাইল ফোন ব্যবহার করতেন তাহলেও ৭৫ লক্ষ মানুষের কোনো খোঁজ নেই। যদি সকলে ৪ টি করে মোবাইল ব্যবহার করতেন তাহলেও ৩৭ লক্ষ মানুষ নিখোঁজ। বিষয়টি খুবই গম্ভীর, লক্ষ লক্ষ মানুষ নিখোঁজ।
এদিকে চীনের দাবি যে তাদের মাত্র ৪ হাজার লোক মারা গেছে। চীনে মিডিয়া স্বাধীন না হওয়ার কারণে আসল তথ্য সামনে আসাও কঠিন হয়ে পড়েছে। চীনে স্বাধীন গণমাধ্যম বলে কিছুই নেই, মিডিয়া পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকে এবং এ কারণেই চীন থেকে সহজে তথ্য বের হয় না।




