দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ বর্তমান প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। বলেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
তিনি করোনা মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে উল্লেখ কওে আরো বলেন, সরকারের দেওয়া নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। দেশে খাদ্য সংকট নাই পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে , দেশের এই সংকটময় মুহুর্তে ঘরবন্দি মানুষদের মাঝে প্রধানমন্ত্রী ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন কোন মানুষ না খেয়ে থাকবে না।
দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইলে সাড়ে ৪শ নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রি পৌছে দেয়া কালে এসব কথা বলেন ।
খাদ্য সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা ৫ নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মজিদুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান নাসারুল ইসলাম প্রমুখ।



