গৌরনদী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলায় কোভিট-১৯ টিকা প্রাপ্তির রেজিষ্ট্রেশন ও টিকা প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় গৌরনদীতে করোনার টিকা প্রদানের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা হয়। সভায় গৌরনদীতে করোনার টিকা প্রদানে সরকারি কর্মকর্তা,ডাক্তার,স্বাস্থ্যকর্মীসহ সকলে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বরিশাল জেলার সির্ভিলসাজন ডাঃ মোহাম্মদ মনোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী , ভাইস চেয়ারম্যন জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুর রহমান প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাঈয়েদ মোঃ আমরুল্লাহ,গৌরনদী প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব,সাধারন সম্পাদক এম আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



