আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন রেল স্টেশন রোড এলাকা থেকে শাহানাজ বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ আটক করেছে র্যাব। আজ বুধবার সকালে তাকে আটক করে। শাহানাজ গোয়ালন্দ থানার পোড়াভিটা (উত্তর দৌলতদিয়া) এলাকার সুবাহান শেখের স্ত্রী।
ফরিদপুর র্যাব-৮ জানায়, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ট্রেন স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে গোপন উৎস থেকে তথ্য পাওয়া যায় যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন স্টেশন রোডস্থ জনৈকা শাহানাজ বেগমের ভাড়া বাড়িতে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। এসময় সিপিসি-২, ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত বাড়ি হতে মাদক ব্যবসায়ী শাহানাজ বেগমকে আটক করা হয়।
এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৭৪ (একশত চুয়াত্তর) পুরিয়া (১০ গ্রাম) হেরোইন, মাদক বিক্রয়ের নগদ ৮হাজার টাকা ও সিমকার্ড সহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা সহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকে।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত হেরোইন (মাদক) ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্ত করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।




