গোবিন্দগঞ্জের সাঁওতালদের সঙ্গে বসবে আ. লীগ

বিশেষ প্রতিবেদকঃ সহিংসতার শিকার গাইবান্ধার গোবিন্দগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতালদের সঙ্গে আলোচনায় বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মতবিনিময় সভাটি আগামী শুক্রবার বিকেল ৩টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে আজ বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত নভেম্বর গাইবান্ধার সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালিপুলিশ সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাঁওতাল আহত হন। সময় নিহত হন তিন সাঁওতাল। ছাড়া ঘটনায় মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। এতে আহত তিন সাঁওতালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাঁওতালদের ওপর হামলার ঘটনায়ও আলাদা মামলা করা হয়

ঘটনার ১০ দিন পর গত ১৭ নভেম্বর স্বপন মুরমু নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক অজ্ঞাত পাঁচশ থেকে ছয়শজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। যদিও তখন সাহেবগঞ্জবাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতারা জানিয়েছিলেন, মামলাটি ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে করা হয়নি। মামলার ব্যাপারে তাঁরা কিছু জানেন না।
এরপর গত ২৯ নভেম্বর সাঁওতালদের পক্ষ থেকে একটি মামলা করা হয়। ওই মামলায় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, দুই ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৬০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

এদিকে সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার এক প্রতিবেদনে দেখা যায়, সাঁওতালদের বাড়িঘরে পুলিশ সদস্যরা আগুন দিচ্ছে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম গণমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এই ভিডিও ছবি আদালতের নজরে আনা হলে বিষয়টি তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।