গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড এখন মুদি দোকানদার

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড মোঃ শহিদুল ইসলাম রাতে ডিউটি না করে বর্তমান কামারখালী বাজারের একজন মুদি দোকানদার বলে অভিযোগ উঠেছে।

সংবাদ শুনে একদিন রাতে সরোজমিনে গিয়ে দেখা যায় রাত ১০টার পরেও তিনি স্কুলে আসে নাই যা আশে পাশে লোকজন সাক্ষী দেবে। আশে পাশে লোকজনের মাধ্যমে জানা যায় তিনি ঠিকমত রাতে ডিউটি করে না। তিনি একজন মুদি দোকানদার। তদন্ত সাপেক্ষে দেখা যায় তিনি কামারখালী তরকারী বাজারে একটি মুদি দোকান করেছে এবং দোকানদারী করে।

এ ব্যপারে স্কুলের প্রধান শিক্ষক আঃ সামাদ মোল্যা’র নিকট জানালে তিনি বলেন যদি নাইট গার্ড শহিদুল রাতে ডিউটি না করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া স্কুলের সভাপতি মোঃ মতিয়ার রহমান মোল্যা কে জানালে তিনি বলেন রাতে নিয়মিত ডিউটি না করলে অবশ্যই তার ব্যবস্থা করা হবে।

বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট জানালে তিনি বলেন আমি বিষয়টি পর্যবেক্ষন করবো। তাই এলাকাবাসীর দাবী স্কুলে ডিউটি না করে কেমন করে তিনি (শহিদুল ইসলাম) বেতন পান । তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের নিকট দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।