গত একদিনে করোনাভাইরাসে শনাক্ত ১৮৭৭ জন ও মৃত ৪০

গত একদিনে করোনাভাইরাসে শনাক্ত ১৮৭৭ জন ও মৃত ৪০

সারাদেশে গত ২৪ ঘন্টায় ১৪০ টি পরীক্ষাগারে ১৯০২৯ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৮৭৭ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ১২৯ জনের। সুস্থ হয়েছেন ২৮৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৮টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৩২ লাখ ৭০ হাজার ৬০৬ জন। মৃতের  সংখ্যা ১৬ লাখ ৩০ হাজার ২৯ জন। সুস্থ্য হয়েছে ৫ কোটি ১৪ লাখ ১৩ হাজার ৬৩২ জন। সারাবিশ্বে মৃত্যুর ৩ এবং সুস্থ্যতার হার ৯৭ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।