গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিতের দাবি -সেভ দ্য রোড

গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিতের দাবি -সেভ দ্য রোড

যে কোন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছে কেবলমাত্র সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী- যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন সেভ দ্য রোড।

আজ ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেভ দ্য রোড-এর উদ্যোগে গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫% আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ এমন আহবান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবষেণা-স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা।

সেভ দ্য রোড-এর দাবির  সাথে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা আনিসুর রহমান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।