× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

কোটালীপাড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ACP
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২৬
কোটালীপাড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেছেন।
আজ বুধবার মা-বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে মান্নান শেখ এই গণসংযোগ শুরু করেন।এর পর তিনি সদ্য প্রয়াত ছাত্রদল নেতা প্রদীপ অধিকারীর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।
মান্নান শেখ বলেন, কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি এর আগেও দু’বার নির্বাচন করেছি।
আগামী নির্বাচনেও আমি প্রার্থী হিসেবে আজ বুধবার আমার মা বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করলাম।
আমি যদি নির্বাচন করে জয় লাভ করতে পারি তা হলে সেবা ও উন্নয়ন কাজের মধ্য দিয়ে কান্দি ইউনিয়নকে জেলার মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।


এ ক্যটাগরির আরো খবর..