কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভার বানিয়া পাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আট মাসের সন্তানের কান্না শুনে ঘরে গিয়ে বাড়ির লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, নজরুল ইসলামের দুই স্ত্রী। বড় স্ত্রী পাশের বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে ছোট স্ত্রী রুমি আক্তারের সাথে পাশাপাশি কক্ষে ঘুমায় স্বামী নজরুল ইসলাম ম্যানা। সকাল ৮টার দিকে তাদের ৮ মাসের শিশু সন্তান দীর্ঘক্ষণ কান্না করলে কোন সারা শব্দ না পেয়ে বাড়ির লোকজন রুমে গিয়ে দুই রুমে দুইজনের মরদেহ দেখতে পান।

পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত নজরুল ইসলামের ছোট স্ত্রীর আট মাসের একটি পুত্র সন্তান এবং বড় স্ত্রী মর্জিনা বেগমের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
ভক্সপপ- নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, মরদেহের শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।