কালীগঞ্জে পাঁচ দফা দাবীতে ফারিয়ার মানববন্ধন

কালীগঞ্জে পাঁচ দফা দাবীতে ফারিয়ার মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) সুনিদিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবিতে কালীগঞ্জে মানববন্ধন।

সোমবার সকাল ১০ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজন্টেটিভস এ্যাসোসিয়েশনে আয়োজনে শহরের মেইন বাস ষ্ট্যান্ডের হোটেল ধান শিড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় শতাধিক বিভিন্ন ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা অংশ নেয়।

এই সময় উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশনের (ফারিয়া) কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ-সম্পাদক সবুজ আলী, সহ-সভাপতি সুমন হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল বাশার, কোষাধ্যাক্ষ হুমায়ন কবির, ক্রীড়া সম্পাদক বিপ্লব অধিকারী, প্রচার সম্পাদক মাহমুদ, অন্যতম সদস্য শামীশ আক্তারসহ বিভিন্ন কোম্পানির ম্যানেজার বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে তারা সংগঠনের রেজিষ্ট্রেশন, সরকারী ৭ তম বেতন স্কেল, চাকুরির নিশ্চয়তা, সরকারী ছুটি সহ সকল জাতীয় ছুটি এবং বর্তমান বাজার মুল্যের সাথে মিল রেখে টিএ ও ডিএ পাওয়া এবং সরকার অন্য সংগঠনগুলোকে যেভাবে দেখভাল করেন তেমন করে আমাদের সংগঠনের দিকে সদয় দৃষ্টি দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা নিকট জোর দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।