× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

ACP
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন
কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবু তালিব।

কালীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি। উদ্বোধনী ম্যাচে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল ৪ – ০ গোলে ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় বিকালে অতিথিগন দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি শেষে খেলার উদ্বোধন করে। এরপর রেফারির বাশিতে শুরু হয় খেলা।

কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল খেলার প্রথমার্ধে ১টি ও দ্বিতীয়র্ধে আরো ৩টি সহ মোট ৪ গোল করে। বিজয়ী পৌরসভা দলের তাইবু ২টি ও তাজিম এবং নাইম ১টি করে গোল করে। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, মোমেনুল হক খোকা. খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। ধারাভাষ্যা
ছিলেন রবিউল ইসলাম।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা মাওঃ ওলিউর রহমান ক্রীড়া সংগঠক অজি কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহামান কাজল, লিখন হোসেন সহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাগন।


এ ক্যটাগরির আরো খবর..