কালীগঞ্জে অসুস্থ্য শ্রমিককে চিকিৎসা সহায়তা প্রদান করলো রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন

 

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৩ এপ্রিল’২০১৭
ঝিনাইদহের কালীগঞ্জে গৌর বিশ্বাস (৫৫) নামের এক রিক্সা চালককে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে সংগঠনের কার্যালয়ে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। অসুস্থ্য গৌর বিশ্বাস কলেজ পাড়ার মনা বিশ্বাসের ছেলে।
সংগঠন সূত্রে জানাগেছে, গৌর বিশ্বাস রিক্সা চালিয়ে জীবন জীবীকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। এ অসুস্থ্যতার কথা জানতে পেরে উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গৌর বিশ্বাসকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক, শ্রমিক ইউনিয়নের সভাপতি তাহের আলী, কোষাধ্যক্ষ কালাচান বিশ্বাস, শ্রমিক নেতা খোকন দাস, আজিজুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।