কালকিনি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পে পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত

কালকিনি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পে পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত
প্রকল্পে পরামর্শকরণ সভা

মাদারীপুরের কালকিনি পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রল্পের পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফীন। আজ সকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ১১টায় কালকিনি উপজেলা অডিটোরিয়াম ভবনে আয়োজিত এ সভায় কালকিনি পৌরসভার ভবিষ্যৎ নগর উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা, নাগরিক সেবা এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আলাউদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, পৌরসভা সচিব বাবুল চন্দ্র দাস, পৌরসভার সহকারি প্রকৌশলী রাকিব হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হাসান,আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সিকদার মামুন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. নজুরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-
পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য একটি বাস্তব সম্মত মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকিনি পৌরসভার বর্তমান চাহিদা, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা ও পরিবেশগত বিষয় বিবেচনায় নিয়ে মহাপরিকল্পনা প্রনয়ন করা প্রয়োজন।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণের মতামত ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে এ মহাপরিকল্পনা প্রণয়ন করা হলে কালকিনি পৌরসভার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবূায়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, কালকিনি পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন কার্যক্রম নিয়ে সাম্প্রতিক সময়েও পৌর প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জুন ২০২৬-এ কালকিনি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটও ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।