মাদারীপুর) প্রতিনিধি: পুর্ব শত্রুতা ও আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাসুম সরদারের বাড়ীতে হামালা চালিয়ে ৭টি বসতঘরে ভাংচুরসহ ৬ জনকে পিঠিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী ও তার সমর্থকদের বিরুদ্ধে।
আজ রবিবার (২৫জুলাই) সকালে হঠাৎ অতিকির্ত হামলা চালিয়ে মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম শিকারমঙ্গল এলাকার মাসুম সরদারের বাড়ীতে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পূর্ব-শত্রুতা ও আদিপত্য বিস্তার নিয়ে বর্তমান কাউন্সিলর ও মাসুম সরদারের সাথে বিরোধ চলে আসাছে। তারই জেরে রবিবার সকালে হঠাৎ অতিকির্ত হামলা চালিয়ে মাসুমকে না পেয়ে তার নিজের মাসুম সরদার, মিজানুর রহমান, লিটন সরদার, নান্নু সরদার, বাদল সরদার, বাবুল সরদার বাড়ী ভাংচুর করে এ সময় তাদের প্রতিরোধ করতে আসলে হামলাকারীরা রুবেল সরদার (৩০), ছালেহা বেগম (৩০), শান্ত (১০), মোশারফ সরদার(৫০), রাবেয়া বেগম(২৫) কে কুপিয়ে-পিঠিয়ে জখম করে এবং মহিলারা প্রতিরোধ করতে আসলে হামালাকারী কাউন্সিলর আনোয়ার হোসেন (৫০) আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এবং আহত ব্যাক্তিদের কালকিনি ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহত রুবেল বেপারী বলেন, আমার স্ত্রী গর্ভবতী তাকে নিয়ে হাসপাতালে যাবো এই মুহুর্তে অতিকির্ত হামলা চালিছে আনোয়ার ও তার সাথে ১০-১৫জন সমর্থক সন্ত্রাসীরা। তাছাড়া যেভাবে তারা আসছে তাতে মাসুমকে পেলে মেরে ফেলতো মনে হয়। আশপাশের মানুষ জন না আসলে,হয়তো আমাকেসহ আমাদের মেরে ফেলতো। আমি এই নরপশুর বিচার দাবী করছি।
অভিযুক্ত কাউন্সিলর আনোয়ার হোসেনের মুঠোফোরে জানান, আমি একজন প্রতিনিধি হয়ে কাউকে হামলা চালাতে পারি? বরং আমি তাদের বাড়ীর স্থানীয় গ্যাঞ্জাম ছাড়াতে গিয়েছি তখন আমাকে কুপিয়ে আহত করছে। এ সময় আমার হাতে যখন আমার লোকজন রক্ত দেখতে পেয়েছে তখন তারা বাড়ি-ঘর ভাংচুর করেছে’ এর আগে না। আমিও মামলা করবো।’’
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডাঃ অভিজিত কুমার গোস্বামী বলেন, মারামারি ঘটনায় হাসপাতালে ভর্তি আছে কয়েকজন। গুরুত্বর হওয়ায় শিশু শান্ত ও রুবেলকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। অভিযোগ দিলে আমারা অভিযোগ আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো।





